বাজেটে শোনা গেল ফ্লাডওয়ালের ঘোষণা, এটা আসলে কী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৯:৩৯আপডেট : ১১ জুন ২০২৬, ২০:১২

ফ্লাডওয়াল হলো বন্যার পানি ঠেকানোর জন্য নির্মিত একটি শক্ত, সাধারণত কংক্রিট, ইস্পাত বা ইটের স্থায়ী দেয়াল। এটি নদী, খাল, সমুদ্রতীর বা নগর এলাকার পাশে তৈরি করা হয়— যাতে পানি জনবসতিতে ঢুকতে না পারে। বাংলাদেশে এর প্রচলন কম, তবে একেবারেই নেই তা নয়। কিছু শহুরে এলাকায় নদীতীর সংরক্ষণ, ওয়াকওয়ে বা তীররক্ষা প্রকল্পের অংশ হিসেবে কংক্রিটের রিটেইনিং ওয়াল বা সীমিত আকারের ফ্লাড-প্রোটেকশন ওয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু নেদারল্যান্ডস বা যুক্তরাষ্ট্রের মতো দীর্ঘ ও সমন্বিত ফ্লাডওয়াল ব্যবস্থা বাংলাদেশে গড়ে ওঠেনি।

এমন বাস্তবতায় বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে ফ্লাড- ওয়াল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ বছরের বাজেট ঘোষণা সময় তিনি বলেন, ‘‘সমন্বিত ও সার্বিক পানিসম্পদ ব্যবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই বন্যা নিয়ন্ত্রণে ২০২৬-২৭ অর্থবছরে ৩০৯ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং ফ্লাড-ওয়াল নির্মাণ করা হবে।’’

ফ্লাড-ওয়াল সাধারণত তখন ব্যবহার করা হয়, যখন জায়গার স্বল্পতার কারণে বড় মাটির বাঁধ নির্মাণ সম্ভব নয়।

ফ্লাড-ওয়াল দেখতে অনেকটা উঁচু কংক্রিটের দেয়ালের মতো। বাংলাদেশে ফ্লাড-ওয়ালের তুলনায় বাঁধ, পোল্ডার উপকূলীয় বাঁধ এবং নদী তীররক্ষা প্রকল্প অনেক বেশি ব্যবহৃত হয়।

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নবায়নযোগ্য জ্বালানি ও ইভি শিল্পে বড় কর রেয়াত
সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হলে কর হার কমবে
কাদের জন্য গোলাপি বাস
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ৩ নাবিক নিহতের পর যুক্তরাষ্ট্রকে যা বললো ভারত
মার্কিন হামলায় ৩ নাবিক নিহতের পর যুক্তরাষ্ট্রকে যা বললো ভারত
পাঁচ জেলায় এসপি পদে রদবদল
পাঁচ জেলায় এসপি পদে রদবদল
প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক
প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক
নবায়নযোগ্য জ্বালানি ও ইভি শিল্পে বড় কর রেয়াত
নবায়নযোগ্য জ্বালানি ও ইভি শিল্পে বড় কর রেয়াত
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা
স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা