কাদের জন্য গোলাপি বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ জুন ২০২৬, ২০:৪৯আপডেট : ১১ জুন ২০২৬, ২১:০৭

ঢাকার রাস্তায় নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আবারও আলোচনায় এসেছে আলাদা বাস। তবে এবার বাস থাকবে নির্দিষ্ট রঙের। রঙ হবে ‘গোলাপি’।

বৃহস্পতিবার (১১ জুন) আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে কয়েকটি নতুন উদ্যোগের কথা তুলে ধরা হয়।

ঢাকায় যারা বসবাস করেন, তারা লোকাল বাসে চড়ার ক্ষেত্রে নানা রকম বাজে অভিজ্ঞতার শিকার হন। তবে এবার সেই অভিজ্ঞতা বদলে দেবে গোলাপি বাস।

অর্থমন্ত্রী বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘গোলাপি বাস সার্ভিস’ চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

সরকার বলছে কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনও ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করা হবে। পাশাপাশি তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হচ্ছে।

প্রত্যেক সরকারের পক্ষ থেকে নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা সম্প্রসারণের কথা বলা হলেও বাস্তবে এই সেবার ব্যবহার ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাস্তবতা হলো, রাজধানীতে নারীদের জন্য আগেই আলাদা বাস সার্ভিস চালু রয়েছে, কিন্তু সেই সেবাগুলোও অনেক নারী নিয়মিত ব্যবহার করেন না। অনেকের কাছে তথ্যের অভাব, আবার অনেকে সময়, রুট বা সহজলভ্যতার কারণে এসব বাসে উঠতে পারেন না।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—গোলাপি বাস কি সত্যিই নারীদের জন্য কার্যকর সমাধান, নাকি আগের উদ্যোগগুলোর মতোই থেকে যাবে।

সব মিলিয়ে, আজকের বাজেট প্রস্তাবে নারীদের জন্য আলাদা বাসের উদ্যোগ আবারও আলোচনায় এসেছে। তবে এর কার্যকারিতা ও বাস্তব ব্যবহারযোগ্যতা কতটা নিশ্চিত হবে, সেটিই এখন দেখার বিষয়।

 

/এসএনএস/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
ঘর সাজাতে গিয়ে যে খরচগুলো অপ্রয়োজনীয়
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে