সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হলে কর হার কমবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ২০:৫০আপডেট : ১১ জুন ২০২৬, ২১:০০

কোম্পানিগুলোর সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা হলে কর হার আড়াই শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নতুন ব্যবস্থায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত উভয় ধরনের কোম্পানির জন্যই কর কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, যেসব কোম্পানির কমপক্ষে ১০ শতাংশ শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত, তাদের ক্ষেত্রে বিদ্যমান সাড়ে ২২ শতাংশ করহার কমে ২০ শতাংশে নামবে। অন্যদিকে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে—শর্ত হলো সংশ্লিষ্ট কোম্পানির সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হতে হবে।

এছাড়া কার্ডভিত্তিক লেনদেনকে উৎসাহিত করতে পয়েন্ট অব সেলস (পস) মেশিন আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ আগাম কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

ক্যাশলেস অর্থনীতি বিস্তারের অংশ হিসেবে গ্রাম পর্যায়ের দোকানেও পস মেশিনের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা যেন ঘরে বসেই ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে ভ্যাট পরিশোধ করতে পারেন, সেই ব্যবস্থাও বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা; যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা; যা সংশোধিতভাবে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়ায়। সে হিসাবে নতুন বাজেটের আকার প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বেশি।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, বাজেট ঘোষণার পর কর কাঠামোর পরিবর্তন, শুল্ক-ভ্যাট সমন্বয় এবং বিভিন্ন খাতে করছাড়ের প্রভাব বাজারে পণ্যের দাম ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ে প্রভাব ফেলতে পারে। তাই এবারের বাজেটে কর বৃদ্ধি ও ছাড়ের ক্ষেত্রগুলো কীভাবে বিনিয়োগ, ব্যবসা ও সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে– সেদিকেই এখন সবার নজর।

/জিএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন, নেপথ্যের কারণ কী
গ্রাহকদের উদ্বেগ: নিজের টাকা তুলতে কেন গুনতে হবে বাড়তি মাশুল
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
সর্বশেষ খবর
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি আসকের
চীনা ট্যাংকারের নিরাপত্তায় হুথিদের সঙ্গে আলোচনায় বেইজিং
কথা রেখেছেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ট্যাটু!
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন