বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ১৭:১৯আপডেট : ১৪ জুন ২০২৬, ১৮:৫৪

দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার গ্রেফতারের খবর সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সরকারি দলের সংসদ সদস্যসহ বিরোধীদলের সংসদ সদস্যরাও টেবিল চাপড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অভিবাদন জানান।

রবিবার (১৪ জুন) দুপুরে সংসদে এমন ঘটনা দেখা গেছে।

বেনজীরের গ্রেফতারের খবর জানানোর পর আরেকটি খবর জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে বলতে পারবো? ২ মিনিট সময় লাগবে। 

এ সময় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, যদি এরকম গ্রেট নিউজ থেকে থাকে। যেমন ধরেন সাধারণত স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়ান তখন একদিক থেকে টেবিল চাপড়ানো আসে। কিন্তু আজকে দেখলাম ক্রস দ্য পার্টি লাইন, সবাই আপনাকে উৎসাহ দিচ্ছেন কথা বলার জন্য। সুতরাং আমরা অনেক আনন্দিত, এটা একটা বড় খবর, বাংলাদেশের জন্য। এখন এরকম যদি আরেকটা বড় খবর থাকে অবশ্যই আপনি বলতে পারেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার এই বিষয়ে মনে হয় আমার এদিকেই তালি হবে। ওইদিকে তালি হবে এই নিশ্চয়তা দিতে পারছি না।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশিকে নিয়ে রহস্য, পাসপোর্ট-ভিসা কোথায়? 
সর্বশেষ খবর
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার