ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুন ২০২৬, ১৮:৩৬ আপডেট : ১৮ জুন ২০২৬, ১৮:৩৬

বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য ২০২৫–২০২৬ অর্থবছরে হাওর এলাকার সাত জেলার কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার।

মন্ত্রী জানান, অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ২ লাখ ৭১ হাজার ৭০০ জন কৃষক এ সহায়তার আওতায় আসবেন।

তিনি বলেন, এ কর্মসূচির মধ্যে উফশী আমন ধান উৎপাদন কার্যক্রমে ১ লাখ ৩১ হাজার কৃষক, মরিচ উৎপাদন কর্মসূচিতে ৩ হাজার ৫০০ জন কৃষক এবং ফলদ, বীজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচিতে ১ লাখ ৩৭ হাজার ২০০ জন কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন।

সব মিলিয়ে ২ লাখ ৭১ হাজার ৭০০ জন কৃষকের জন্য মোট ২০ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ভবিষ্যতে রবি ও খরিপ মৌসুমে হাওর অঞ্চলে অতি বৃষ্টিজনিত বন্যার ক্ষতি মোকাবিলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম আরও জোরদার করা হবে।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
পান চাষিদের জন্য বড় সুখবর
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সর্বশেষ খবর
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার