বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী

যশোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ২০:১৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০:১৫

গত ১৭ বছরে একদল চুরি করে খেয়েছে দাবি করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল। এই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই।’

শনিবার (২৮ নভেম্বর) বিকালে যশোরের ‘দুঃখ’ ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন। যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের জন্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় এলাকার কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা যাবে না। এ কারণে বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করা।’

মন্ত্রী বলেন, ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘ভবদহ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের জন্য বিশেষ সম্ভাবনাময়। বিশেষ করে এ অঞ্চলে রসুন উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভবদহের জমি যথাযথভাবে চাষাবাদের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন সম্ভব হবে। পরিকল্পিতভাবে এ অঞ্চলে রসুন উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকলে দ্রুততম সময়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।’

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গণি, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বক্তব্য রাখেন। এ সময় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘পৃথিবীর কোনও শক্তি শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারবে না’
মশাল মিছিলে স্লোগান দিতেই বিএনপির ধাওয়া, দৌড়ে পালালেন আ.লীগের নেতাকর্মীরা
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন বিতরণ শুরু ৩০ নভেম্বর
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
নতুন কুঁড়ি স্পোর্টসে যুক্ত হচ্ছে ভারোত্তোলন
অপ্রতিম হত্যা: বিচার শুরু হচ্ছে দুই আদালতে: কী আছে পুলিশের চার্জশিটে
অপ্রতিম হত্যা: বিচার শুরু হচ্ছে দুই আদালতে: কী আছে পুলিশের চার্জশিটে
ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া
ইউনেসকোর অধিবেশনে চর্যাপদ পরিবেশন ও প্রশিক্ষণ দেবেন সৃজনী তানিয়া
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ