প্রাথমিকের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১৭:৩৭আপডেট : ২০ জুন ২০২৬, ১৭:৪১

রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ চূড়ান্ত পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টায় তিনি সেখানে পৌঁছান।

শিরোপা নির্ধারণী এই লড়াইয়ের অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন– স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

আয়োজক কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সারা দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয়ের খুদে ফুটবলাররা ফাইনালে অংশ নিয়েছে। বিশ্বকাপ ফুটবল ঘিরে চলমান উন্মাদনার মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালে নির্ধারিত হবে দেশের সেরা দুটি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এতে বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগের শিরোপা লড়াইয়ে অংশ নেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে (১৮ জুন) সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশ নিয়েছে। গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে সেরা দলগুলো ঢাকায় চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করার এ উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। আগামী আসরে অন্তত ৫০ লাখ ছাত্রছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
অলাভজনক ও বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শো, অংশ নিলেন প্রধানমন্ত্রী
গালারিতে বসে ক্ষুদে ফুটবলারদের খেলা দেখলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুস সালাম
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুস সালাম
আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬
আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬
ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ নেই: যুবদল সভাপতি
ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ নেই: যুবদল সভাপতি
সর্বাধিক পঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’