চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১৮:২২আপডেট : ২০ জুন ২০২৬, ১৮:২২

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তবে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পক্ষে সমর্থন চাইতে এসেছেন।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার কথা বলেন। তিনি বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও যোগ করেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রীর চীন সফরের আগে মার্কিন রাষ্ট্রদূতের এমন সাক্ষাৎ নিয়ে কূটনৈতিক মহলে আছে নানা কৌতূহল। মার্কিন রাষ্ট্রদূত আসার বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির জানান, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়, পারস্পরিক বাণিজ্য সহজতর করা, উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করার মতো বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি, কত ডলারে কিনলেন ক্রেতা
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
সর্বশেষ খবর
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়