আপনি তো বাজেট নিয়ে কথাই বলেননি, বিএনপির এমপিকে স্পিকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ২০:৩৭আপডেট : ২২ জুন ২০২৬, ২০:৩৭

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেট নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি জামালপুর-২ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু। 

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিননে বাজেটের ওপর বক্তব্য দিতে উঠে তিনি বাজেট আলোচনার পুরো সময়টাই ব্যয় করেন দল ও নিজের নির্বাচনি এলাকার নানা গুণগানে। 

অধিবেশনে সুলতান মাহমুদ বাবুকে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে শুরুতে সাত মিনিট সময় বরাদ্দ দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তবে সেই সময়ের মধ্যে বাজেটের ভালো-মন্দ কোনও দিক নিয়ে কথা না বলে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ শুরু করেন। একই সঙ্গে তিনি বৃদ্ধাশ্রম ও নিজের নির্বাচনি এলাকার নানা প্রসঙ্গ টেনে কথা বলেন। 

বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের এলাকার মানুষের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পিকারের কাছে আরও কিছুটা সময় বাড়ানোর অনুরোধ জানান। 

এসময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে মন্তব্য করেন, “আপনি তো বাজেট নিয়ে কোনও কথাই বলেননি। দুই মিনিটে আপনার বক্তব্য শেষ করুন।” স্পিকারের এমন মন্তব্যের পর সুলতান মাহমুদ বাবু বলেন, “এলাকার মানুষ ভোটের মাধ্যমে তাকে তিন তিনবার এই মহান সংসদে পাঠিয়েছে এবং তারা উন্নয়ন চায়।” এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে পরে সময় পেলে কিংবা ৭১ বিধিতে কথা বলবেন বলেও জানান তিনি। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
শুভেন্দুকে থামান, মোদি সরকারকে জিএম সিরাজ 
দেশে এই পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে: মন্ত্রী 
সংসদে জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বলা নিয়ে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ
সর্বশেষ খবর
ছাত্র ফেডারেশনের সভাপতি জুলাই আন্দোলনের সংগঠক ৪ দিন ধরে নিখোঁজ
ছাত্র ফেডারেশনের সভাপতি জুলাই আন্দোলনের সংগঠক ৪ দিন ধরে নিখোঁজ
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই