উপসচিব পদে পদোন্নতির পর আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ২২:৫২আপডেট : ২২ জুন ২০২৬, ২২:৫২

প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতি পাওয়ার পর তাদের পূর্ববর্তী সব বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়েছে, উপসচিব বা তদূর্ধ্ব পদে কর্মরত নন-প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির আগের সব এসিআর এবং সংশ্লিষ্ট কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর অধিশাখায় সংরক্ষণ করা প্রয়োজন। 

নির্দেশনায় আরও বলা হয়, পদোন্নতির আগ পর্যন্ত এসব কর্মকর্তার এসিআর নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর বা দফতরে সংরক্ষিত থাকে। উপসচিব পদে পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গে সেসব এসিআর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর অধিশাখায় পাঠাতে হবে। 

‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২’ অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
প্রশাসনে রদবদল: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব
জনপ্রশাসনে সংযুক্ত হলেন শিল্প সচিব
সর্বশেষ খবর
দেবব্রত বিশ্বাস : রবীন্দ্রসঙ্গীতের ব্রাত্য পুরুষ
দেবব্রত বিশ্বাস : রবীন্দ্রসঙ্গীতের ব্রাত্য পুরুষ
আ.লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত-এনসিপি, কী করবে বিএনপি
আ.লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত-এনসিপি, কী করবে বিএনপি
মেসি জাদুতে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
মেসি জাদুতে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ 
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল