মেসি জাদুতে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ২৩:৫৭আপডেট : ২৩ জুন ২০২৬, ০০:০২

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা। শুরুর গোলটি করেছেন লিওনেল মেসি। 

অবশ্য ব্যবধান আরও বেশি হওয়ার সুযোগ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করার জন্য শট নিয়েছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্য ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লক্ষ্যের বাইরে নেন শট। তাতে শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় তাদের। তাতে চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিসের রেকর্ডও গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। সুযোগ নষ্ট হওয়াতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে অপেক্ষাতেই থাকতে হয় তাকে। 

তখন বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার পর দীর্ঘ ভার রিভিউর পরই পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। 

১৯ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল মেসির সামনে। লাউতারো মার্তিনেজ কোনোভাবে বলটি পৌঁছে দেন তার কাছে। তার নেওয়া শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।

অবশেষে মেসি ইতিহাস গড়া গোলটির দেখা পেয়েছেন ৩৮ মিনিটে। তার গোলেই ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা। শুরুতে আক্রমণের সূচনা করেন থিয়াগো আলমাদা। বাম দিকে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে ফাকুন্দো মেদিনা নিচু ক্রসে বল ফিরিয়ে দেন বক্সের ভেতরে থাকা মেসির কাছে। কোনো সময় নষ্ট না করে প্রথম ছোঁয়াতেই বল জড়িয়ে দেন জালে।

/এফআইআর/
সম্পর্কিত
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি
সর্বশেষ খবর
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে?