পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৬, ১৫:৩৫ আপডেট : ২৩ জুন ২০২৬, ১৫:৩৫

বর্তমান বিশ্বের অন্যতম চ‌্যালেঞ্জ পানি সংকট সমাধানে এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

মঙ্গলবার (২৩ জুন) এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি) এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ কোরিয়ান প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।   

স্পিকার বলেন, “পানি সমস‌্যা এতটাই তীব্র যে, বাংলাদেশসহ কোনও কোনও দেশের জন‌্য এটি জীবন-মরণ সমস‌্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পানির ন‌্যায‌্য হিস‌্যা আদায়ে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে স্বাধীনতার পর থেকেই আলোচনা অব‌্যাহত রেখেছে।”  

এএডব্লিউসি’র জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস‌্যদেরকে এএডব্লিউসি’র সদস‌্য হিসেবে অন্তর্ভূক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট সমস‌্যা সমাধানে স্পিকারের সহযোগিতা কামনা করেন। ২০২৬ সালে লাওসে এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে যোগদান করার জন‌্য জেনারেল সেক্রেটারি স্পিকারকে আমন্ত্রণ জানান।  

এএডব্লিউসি একটি আইনি কাঠামোর মাধ‌্যমে পানি সমস‌্যা সমাধানের জন‌্য ২০১৯ সাল থেকে যে প্রচেষ্টা অব‌্যাহত রেখেছে সেজন‌্য সংগঠনটির নেতৃবৃন্দকে স্পিকার ধন‌্যবাদ জানান। এএডব্লিউসি পানি সমস‌্যা সমাধানে এশিয়ার দেশগুলোর জাতীয় সংসদ সদস‌্যদের অন্তর্ভূক্ত করে যে লেজিসলেটিভ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের জাতীয় সংসদ সদস‌্যদেরকে সেই উদ‌্যোগে সামিল হওয়ার জন‌্য স্পিকার সুপারিশ করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এএডব্লিউসি’র লাওসে অনুষ্ঠিতব‌্য পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলে স্পিকার প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।  

প্রসঙ্গত, এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস‌্যদের একটি আন্তঃসংসদীয় প্ল‌্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব‌্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ক আইন ও নীতিগত সহযোগিতা জোরদার করতে কাজ করে। এসময় অন‌্যান‌্যদের মধ‌্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।  

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
বঙ্গোপসাগরে মজুত তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ বিনিয়োগ আহ্বান
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি ও মন্ত্রী হন: স্পিকার
সর্বশেষ খবর
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো