জুয়া প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে বিল উত্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৬, ২১:৩৭আপডেট : ২৩ জুন ২০২৬, ২১:৩৭

জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলে এ ধরনের অপরাধের জন্য অর্থদণ্ড ও কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৩তম দিন মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতি মণ্ডলীর সদস্য জয়নুল আবেদীন।

বিল উত্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ এবং এ-সংক্রান্ত অপরাধের দণ্ড নির্ধারণ ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

পরে তিনি বিলটি পরীক্ষা করে পাঁচ কর্মদিবসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।

স্থায়ী কমিটির পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলটি প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়।

সেদিন মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সময়ের পরিবর্তনের সঙ্গে জুয়ার বিস্তারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের জুয়া কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস এবং আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ কারণে ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদ করে যুগোপযোগী ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত আইনের খসড়ায় জুয়াখেলা, জুয়ার স্থান, জুয়ার সরঞ্জাম, ডিজিটাল সম্পদ, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটর, অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ, বাজিকর, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ জুয়াসংক্রান্ত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়। মঙ্গলবার সংসদে বিল আকারে এটি উত্থাপন করা হয় এবং পরে যাচাই-বাছাইয়ের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

/এসএমএ/এম/
সম্পর্কিত
অনলাইন-অফলাইন জুয়া বন্ধে কঠোর আইন, খসড়া অনুমোদন
অনলাইন জুয়া ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার ৩
অনলাইন জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার 
সর্বশেষ খবর
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম