অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সরকারের ‘থ্রি-আর’ কৌশল কী, জানালেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৬, ১৭:০৪আপডেট : ২৪ জুন ২০২৬, ১৭:০৪

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বহিঃখাতের সম্ভাব্য চাপ মোকাবিলায় সরকার বাজেটে বিশেষ প্রস্তুতি ও ‘থ্রি-আর’ কৌশল গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  

সোমবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। এদিন লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। বেলা ৩টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  

লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বহিঃখাতের ঝুঁকি মোকাবিলায় সরকার থ্রি-আর স্ট্র্যাটেজি অনুসরণ করছে। এর অর্থ হলো— রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাকসিলারেশন। এই কৌশলের মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, রফতানি বহুমুখীকরণ এবং উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা কর্মসংস্থান ও রেমিট্যান্সের ওপর প্রভাব ফেলতে পারে বিবেচনা করে সরকার নতুন শ্রমবাজার সৃষ্টির ওপর জোর দিচ্ছে। মন্ত্রী জানান, বিকল্প শ্রমবাজার হিসেবে রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু হয়েছে।  

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ২ দশমিক ৫ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে রফতানি বহুমুখীকরণ, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার কৌশল গ্রহণ করেছে সরকার।  

মধ্যপ্রাচ্য সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, এলএনজি ও সারের মূল্যবৃদ্ধি মোকাবিলায় জ্বালানি উৎস বহুমুখীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি সহায়তা অব্যাহত রাখার কথা বাজেট বক্তব্যে উল্লেখ রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
বাজেটবিরোধীদের কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজ উল্লাহ
মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
সর্বশেষ খবর
সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহকদের নিরুৎসাহিত না করতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ
সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহকদের নিরুৎসাহিত না করতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ
কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
‘স্ত্রীর শোক পালন করবো, নাকি মামলা মেইনটেইন করবো জানি না’
‘স্ত্রীর শোক পালন করবো, নাকি মামলা মেইনটেইন করবো জানি না’
‘প্রাথমিক শিক্ষাকে দক্ষতাভিত্তিক করতে সংস্কার কার্যক্রম চলছে’
‘প্রাথমিক শিক্ষাকে দক্ষতাভিত্তিক করতে সংস্কার কার্যক্রম চলছে’
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ