প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে সাংবাদিকের জেল হয়েছে, আমি প্রোটেকশন চাই: এমপি হাসনাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৬, ২১:৪৯আপডেট : ২৫ জুন ২০২৬, ২২:৪৯

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজের সুরক্ষার দাবি জানিয়ে বলেছেন, ‘একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তিনি জেলে গেছেন। আমি আপনার প্রোটেকশন দাবি করছি, কারণ আমরাও বলতে ভয় পাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে বৃহস্পতিবার (২৫ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিকালে অনুষ্ঠিত সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মাধ্যমে আওয়ামী লীগের গুম-খুনকে বৈধতা দিয়েছে, তাদের খুঁটির জোর কোথায়, সেটা আমরা জানতে চাই। আমরা অবশ্য শুনতে পেয়েছি—বললে অনেকে রাগ করেন। আমরা শুনতে পাই এবং সরকার দলেরই অনেকে মাঝে মাঝে আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, আমরা জেল খেটেছি, আমরা কষ্ট করেছি, আমাদের সন্তানদের সঙ্গে থাকতে পারিনি। আমাদের জন্য না, বরং তাদের সহকর্মীদের জন্যই তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়—সেটি আমরা জানি।’

তিনি বলেন, ‘যারা ঋণখেলাপি, যারা ব্যাংক দখল করেছে, যারা গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে, গুম-খুনের বৈধতা উৎপাদন করেছে, তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপির কাছ থেকে কঠোর ব্যবস্থা দেখতে চাই। প্রধানমন্ত্রী প্রতিশোধপরায়ণ হননি, আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু প্রতিশোধপরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা এক বিষয় নয়। আমরা স্বাগত জানাই যে তিনি ব্যক্তিগত রাগ-ক্ষোভের ঊর্ধ্বে উঠতে পেরেছেন। কিন্তু আমরা তার কাছ থেকে এবং তার দলের কাছ থেকে শুনতে চাই, গুম-খুনের বিচার তিনি নিশ্চিত করবেন। আইনের শাসন নিশ্চিত করবেন। নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে যারা ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছেন, তাদের বিরুদ্ধেও সুবিচার নিশ্চিত করবেন।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা প্রতিশোধপরায়ণতার কথা বলছি না। কিন্তু আজ আমরা আবার এমন কিছু দেখছি, যা আমাদের শঙ্কার মধ্যে ফেলছে। রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হচ্ছে। একজন সরকারদলীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। তিনি জেলে গেছেন একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে। তাই আমি আপনার প্রোটেকশন দাবি করছি। কারণ আমরাও বলতে ভয় পাই।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সরকারের সমালোচনা করি, কোনও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, কোনও মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি—তাহলে আমার এলাকার বাজেট বন্ধ করে দেওয়া হবে না, তার কিন্তু কোনও নিশ্চয়তা নেই। সে কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য যেন আমার এলাকার মানুষ বঞ্চিত না হয়।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সর্বশেষ খবর
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়