‘সময় চাহিয়া লজ্জা দেবেন না’, সংসদে স্পিকারের হাস্যরস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৬, ১৫:৪৫আপডেট : ২৭ জুন ২০২৬, ১৫:৪৫

বাজেট আলোচনার সময় বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় নিয়ে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম ও সংসদ সদস্যদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনে জাতীয় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে এ ঘটনা ঘটে।

বাজেট আলোচনার শুরুতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বক্তব্যের জন্য আট মিনিট সময় নির্ধারণ করেন স্পিকার। এ সময় মাহবুব উদ্দিন খোকন পরে বক্তব্য দেওয়ার সুযোগ চেয়ে এক ঘণ্টা সময় চান।

জবাবে স্পিকার বলেন, ‘এখন দিতে চাচ্ছেন? আরও প্রিপারেশন নিতে হবে।’ এরপর তিনি জানান, পরবর্তী বক্তা চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সাত মিনিট।

এ সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমাকে সময় আমার চিফ হুইপ সাহেব দিয়েছেন। জুনিয়র মেম্বার তো, তাই আমাকে সাত মিনিট? বাট এক্সপেক্টিং...।’

জবাবে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দেবেন না। এই সময় চিফ হুইপ দেন, আমি দিই না। সাত মিনিটে শেষ করুন, প্লিজ।’

এরপর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বাজেটের ওপর বক্তব্য শুরু করেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
‘আপনারা ৭১ সালে কোথায় ছিলেন’
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: জয়নুল আবেদীন
সর্বশেষ খবর
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
তীব্র গরমে বাড়ি ছেড়ে যেখানে ছুটছেন প্যারিসবাসী
তীব্র গরমে বাড়ি ছেড়ে যেখানে ছুটছেন প্যারিসবাসী
স্টামফোর্ডে বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত
স্টামফোর্ডে বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত
‘আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন’ 
‘আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন’ 
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন