‘আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ জুন ২০২৬, ১৬:৪০আপডেট : ২৭ জুন ২০২৬, ১৬:৪০

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সরকার ১৮ কোটি মানুষের কথা বিবেচনায় না নিয়ে বরং ব্যবসায়ীদের স্বার্থে বাজেট প্রণয়ন করেছে।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১৬তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আমরা আশা করেছিলাম ১৮ কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্যই বাজেট দিয়েছেন।”

তিনি আরও বলেন, বাজেট ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে ব্যবসার পরিবেশ সহজ করতেই এই বাজেট দেওয়া হয়েছে, যা থেকে বোঝা যায় এটি মূলত ব্যবসায়িক স্বার্থকেন্দ্রিক।

অর্থমন্ত্রীর অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে বাজেট প্রণয়নের সময় বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হতো, কিন্তু এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান বাজেট তৈরিতে সহযোগিতা করার জন্য বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলতেন। ইবার বাজেট যারা তৈরি করেছেন তারা কারা? তারা কি ৩৬ জুলাইয়ের চেতনাকে ধারণ করেন? নাকি অতীতে যারা বাজেট তৈরি করেছেন, ১৮ বছরে যারা ফ্যাস্টিস্টের বাজেট যারা তৈরি করেছেন ঠিক তারাই এই বাজেট তৈরি করেছেন?’’

শাহজাহান চৌধুরী বলেন, ‘‘আপনারা যারা বাজেট তৈরি করেছেন তারা নির্বাচনের আগে আমাদের মতো স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। এই স্লোগান যদি প্রতিফলিত হতো তাহলে আপনারা যে বক্তব্য দিয়েছেন, যে বাজেট পেশ করেছেন সেখানে কী এটা আছে?’’

তিনি দাবি করেন, বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ছিল না এবং এটি দেশের কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়