তীব্র গরমে বাড়ি ছেড়ে যেখানে ছুটছেন প্যারিসবাসী

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ জুন ২০২৬, ১৬:৫৫আপডেট : ২৭ জুন ২০২৬, ১৬:৫৫

ফ্রান্সে চলতি সপ্তাহে রেকর্ডভাঙা তাপপ্রবাহের মধ্যে গরম থেকে বাঁচতে হোটেলমুখী হয়েছেন অনেক মানুষ। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও সুইমিংপুলের সুবিধা নিতে শহরের বাসিন্দারা বিভিন্ন হোটেলে উঠছেন। বুধবার প্যারিসে তাপমাত্রা পৌঁছায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা জুন মাসের সর্বোচ্চ রেকর্ড। এর একদিন আগে প্রায় ৮০ বছরের ইতিহাসে দেশের সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়।

ফ্রান্সে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ রাজধানী প্যারিসের অধিকাংশ ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে শীতাতপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশন (এসি) ব্যবস্থা নেই। শহরের প্রায় তিন-চতুর্থাংশ ভবনের ছাদ দস্তার পাত দিয়ে তৈরি, যা তাপ দ্রুত শোষণ ও পরিবাহিত করে। ফলে শহর ও শহরের বাইরে বিভিন্ন হোটেলে কক্ষের চাহিদা বেড়ে গেছে।

পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর তুরের বাসিন্দা ভেরোনিক সাভোয়া জানান, নিজের বাসার গরমে তিনি ঠিকভাবে চিন্তাই করতে পারছিলেন না। তাই শুক্রবার পর্যন্ত চার রাতের জন্য স্থানীয় একটি হোটেলে উঠেছেন। তিনি বলেন, এটা আরামদায়ক থাকার জন্য, আর সবচেয়ে বড় কথা, ঠিকভাবে ঘুমাতে পারার জন্য।

হোটেল গ্রুপ লে হোটেল ত্রে পার্তিকুলিয়ের-এর প্রধান নির্বাহী ম্যাথিউ এভরার্ড বলেন, তাপপ্রবাহের কারণে তাদের কাছে অস্বাভাবিক সংখ্যক বুকিংয়ের অনুরোধ আসছে। প্রতিদিন বিভিন্ন মাধ্যমে পাঁচ থেকে ১০ জন ব্যক্তিগতভাবে আমাদের হোটেলে কক্ষ পাওয়ার জন্য যোগাযোগ করছেন।

তিনি জানান, তাপপ্রবাহের কারণে মাত্র দুই সপ্তাহেই সব কক্ষ পূর্ণ হয়ে গেছে।

ইভলিন বিভাগের গ্রামীণ এলাকায় তাদের পরিচালিত দুটি হোটেল শ্যাতো দ্য ভিলিয়ে-লে-মাহিয়্যু ও মেজঁ দু ভাল উভয়ই এখন পুরোপুরি বুকড। যদিও হোটেল দুটিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই; সিলিং ফ্যান ও পুরু পাথরের দেয়ালের প্রাকৃতিক শীতলতার ওপর নির্ভর করেই সেবা দেওয়া হয়।

এভরার্ড বলেন, গ্রামীণ পরিবেশ ও সুইমিংপুলের সুবিধা, পাশাপাশি তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ থাকায় সন্তানদের নিয়ে শহর ছাড়তে আগ্রহী প্যারিসবাসীদের কাছে এসব হোটেল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
পূর্ণ সূর্যগ্রহণে নামবে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত
সর্বশেষ খবর
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা মামলায় খাজা হাবিব কারাগারে
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা মামলায় খাজা হাবিব কারাগারে
এবার মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
এবার মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক