৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ১৬:২৩ আপডেট : ২৮ জুন ২০২৬, ১৬:২৩

দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (২৯ জুন) একসঙ্গে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। ওই দিন সকাল ১০টা ৫ মিনিটে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় এদিন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষধি বৃক্ষ রোপণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ কর্মসূচির কথা জানিয়ে শনিবার (২৭ জুন) মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে। চিঠিতে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে একযোগে অংশগ্রহণ করতে বলা হয়।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট জলবায়ু পরিবর্তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবিলায় প্রস্তুত করার লক্ষ্যে ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে। এ লক্ষ্যে, প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর বর্ণিত কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ বৃক্ষ, একটি বনজ বৃক্ষ ও একটি ওষধি বৃক্ষ রোপণ করা হবে।

মাউশি সূত্রে আরও জানা গেছে, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানটি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের সরাসরি অনুভূতি প্রকাশের সুযোগ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুষ্ঠান সুন্দরভাবে পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো ওই দিবসে ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার, ফেস্টুন ইত্যাদি টানানোর ব্যবস্থা করবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে র‍্যালির আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক প্রমুখ উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
সর্বশেষ খবর
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা