একাদশ ফাঁস নিয়ে ডুলির প্রশ্ন, ‘হয়তো টাকার জন্য?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৯:০০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:০০

ম্যাচের আগেই প্রতিপক্ষ জেনে যাচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ! শুধু একাদশ নয়, জাতীয় দলের অভ্যন্তরীণ বৈঠকের আলোচনাও সংবাদমাধ্যমে চলে আসছে বলে অভিযোগ উঠেছে। ফিফা আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে এমন ঘটনা ঘটেছে বলে জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। তথ্য ফাঁসের সম্ভাব্য কারণ হিসেবে আর্থিক লাভের বিষয়টিও উড়িয়ে দেননি তিনি। প্রশ্ন তুলেছেন, ‘হয়তো টাকার জন্য?’

জাতীয় দলের অভ্যন্তরীণ বৈঠকের আলোচনা ও সম্ভাব্য একাদশ সংবাদমাধ্যমে চলে যাওয়ার বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানান ডুলি। তার মতে, এমন ঘটনা ঘটে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কে বা কারা তথ্য দিয়েছেন, কিংবা এর সঙ্গে দলের কোনো খেলোয়াড় জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

কোচের ভাষ্য অনুযায়ী, দলের বৈঠকের পর কেউ একজন সংবাদমাধ্যমে তথ্য দিয়েছেন বলে তাকে জানানো হয়েছিল। বিষয়টি তার কাছে সমস্যাজনক মনে হয়েছে। কেন কেউ এমন কাজ করবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে ডুলি বলেন, ‘আমি বলেছি, অবশ্যই এটা একটা সমস্যা। কেউ কেন এমন করবে? আমি জানি না, হয়তো টাকার জন্য?’

তথ্য বাইরে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে তিনটি বিষয় উল্লেখ করেছেন বাংলাদেশের কোচ। তার ধারণা, কেউ আর্থিক লাভের জন্য, দলের প্রতি বিদ্বেষ থেকে কিংবা বাংলাদেশকে হারতে দেখতে চান বলেই এমন কাজ করতে পারেন। তবে অন্য কোনো কারণও থাকতে পারে কি না, সেই প্রশ্নও রেখেছেন তিনি।

বিষয়টি নিয়ে নিজের অসহায়ত্বের কথাও জানিয়েছেন ডুলি। তার ভাষায়, ‘দেখুন, আমি জানি না... আর এসব নিয়ে আমার মাথাব্যথাও নেই, কারণ আমি তো আর তা বদলাতে পারব না।’

সম্ভাব্য একাদশ প্রতিপক্ষের হাতে চলে যাওয়ার বিষয়টিও উদ্বেগের বলে মনে করেন কোচ। এ কারণেই ম্যাচের দিন দুই দলের জন্য আলাদা ফরমে একাদশ জমা দেওয়ার নিয়ম রয়েছে বলে ব্যাখ্যা করেছেন তিনি। প্রতিটি দল আলাদাভাবে ফিফা বা এএফসির কাছে একাদশ জমা দেয়। রেফারিরা তাতে স্বাক্ষর করার পর ওয়ার্মআপে যাওয়ার ঠিক আগে দুই দলের একাদশ একই তালিকায় প্রকাশ করা হয়। প্রতিপক্ষের একাদশ জানার এটাই প্রথম সুযোগ।

ডুলির প্রশ্ন, দলের অভ্যন্তরীণ বৈঠকের আলোচনা কিংবা সম্ভাব্য একাদশের তথ্য এর আগেই সংবাদমাধ্যমে চলে যাওয়া কি আদৌ ঠিক? তার মতে, এমন ঘটনা ঘটে থাকলে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়।

তবে নিজের বক্তব্যের ব্যাখ্যায় একটি বিষয় পরিষ্কার করেছেন বাংলাদেশের কোচ। তিনি বলেননি যে তথ্য ফাঁসের ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে। একইভাবে এর সঙ্গে কোনো খেলোয়াড় জড়িত, এমন অভিযোগও করেননি। বরং যে সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন, তার কাছেই জানতে চেয়েছেন তথ্যের উৎস কী।

অর্থাৎ, দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কাউকে সরাসরি অভিযুক্ত করেননি ডুলি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আগেভাগেই ইংল্যান্ডে ফিরলেন হামজা
‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো’
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় ভাগাড় থেকে গ্যাসের বিশাল কুণ্ডলী নির্গত
ক্যালিফোর্নিয়ায় ভাগাড় থেকে গ্যাসের বিশাল কুণ্ডলী নির্গত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক