২০ মাসে দুই পরিবর্তন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফের নতুন সচিবের গুঞ্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুন ২০২৬, ২০:৪৭আপডেট : ২৮ জুন ২০২৬, ২০:৪৭

দুই বছরেরও কম সময়ে তৃতীবারের মতো পররাষ্ট্র সচিব পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। বর্তমান পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার আগেই নতুন সচিব নিয়োগের বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের আগ থেকেই নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি এখনো সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি।

গত বছরের ২০ জুন দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন মো. আসাদ আলম সিয়াম। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

তার আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. জসীম উদ্দিন। দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় তাকে পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়।

সে সময় পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তখন তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, ‘অপসারণের কোনও বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়তো সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।’

‘ছুটিতে যাচ্ছেন, নাকি চাকরি ছাড়ছেন’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যখন চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।’

এরপর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব করা হয়। অন্যদিকে জসীম উদ্দিনকে প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠানোর আলোচনা থাকলেও পরে তাকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের সময় দুই দফায় পররাষ্ট্র সচিব পরিবর্তন করা হয়। জসীম উদ্দিনের আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকেও সরিয়ে দেওয়া হয়েছিল। তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অবশিষ্ট সময় বাতিল করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এখন আবার নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের গুঞ্জন শুরু হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন সচিব সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই।’

তবে মন্ত্রণালয় সূত্রের দাবি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো সবুজ সংকেত মেলেনি। সূত্রগুলোর ভাষ্য, প্রধানমন্ত্রীর চীন সফরের আগেই আলোচনা শুরু হয়েছিল। তিনি দেশে ফেরার পর এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পদে একজন প্রখ্যাত মানবাধিকার কর্মীকে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদেও পরিবর্তন আসতে পারে।

/এসও/এম/
সম্পর্কিত
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নয়’ বাংলাদেশ
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ’
সর্বশেষ খবর
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
এটি বাজেট নয়, প্রতারণার দলিল: নাহিদ ইসলাম
এটি বাজেট নয়, প্রতারণার দলিল: নাহিদ ইসলাম
স্বল্পমেয়াদি সুকুকে ৫৫০০ কোটি টাকা সংগ্রহ করলো সরকার
স্বল্পমেয়াদি সুকুকে ৫৫০০ কোটি টাকা সংগ্রহ করলো সরকার
লর্ডস থেকে তামিমের নতুন স্বীকৃতি
লর্ডস থেকে তামিমের নতুন স্বীকৃতি
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প