বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৬, ২০:৫৫আপডেট : ২৯ জুন ২০২৬, ২০:৫৫

বহুল আলোচিত ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ এর একটি ধারা বাতিল প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের ১৮তম দিনে অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্যে তার অবস্থান স্পষ্ট করেন। এসময় সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় সমাপনী বক্তব্যে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী। 

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে নানা মতামত ও উদ্বেগ তৈরি হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকার এই বিতর্কিত ১৮(ক) ধারাটি পুরোপুরি বিলোপ বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। 

মন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “যারা জনগণের সম্পদ লুটপাট করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করার পাশাপাশি সাধারণ আমানতকারীদের আমানতের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।” 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
পুঁজিবাজারে ফিরছে আস্থা, কর ছাড়ের বড় প্যাকেজ আনলেন অর্থমন্ত্রী 
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
সর্বশেষ খবর
মঙ্গলবার নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশেই থাকছে?
মঙ্গলবার নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশেই থাকছে?
নতুন পে স্কেল: বাজারে কী প্রভাব পড়তে পারে? 
নতুন পে স্কেল: বাজারে কী প্রভাব পড়তে পারে? 
এককালীন পরিশোধে খেলাপি ঋণের সুদ মওকুফের সুযোগ
এককালীন পরিশোধে খেলাপি ঋণের সুদ মওকুফের সুযোগ
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা