রাষ্ট্রীয় স্বার্থ নিশ্চিত হলে চীন-বাংলাদেশ করিডোরে আগ্রহী সরকার: তথ্য উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৬, ১৩:০১আপডেট : ৩০ জুন ২০২৬, ১৩:০১

প্রধানমন্ত্রীর চীন সফরে সম্ভাব্য চীন-বাংলাদেশ করিডোর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “যেকোনও কানেক্টিভিটি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে করা যায়, সরকার সেটিকে ইতিবাচকভাবে দেখে।” 

মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের তথ্য উপদেষ্টা এই কথা বলেন। 

তথ্য উপদেষ্টা বলেন, “মিয়ানমার হয়ে যে করিডোর বা কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, সেখানে অনেক ভেরিয়েবল আছে। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের স্বার্থ, আঞ্চলিক বাস্তবতা— সবকিছু যাচাই-বাছাই করতে হবে। আগে চীন-মিয়ানমার-বাংলাদেশ-ভারত মিলেও এক ধরনের কানেক্টিভিটির আলোচনা ছিল, আবার ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান কানেক্টিভিটির আলোচনাও হয়েছে।” 

তথ্য উপদেষ্টা বলেন, “সরকার মাল্টিমোডাল, মাল্টিকান্ট্রি ও মাল্টিসেক্টর কানেক্টিভিটি চায়। তবে সবকিছু হবে ফিজিবিলিটি যাচাই-বাছাইয়ের ভিত্তিতে।” 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: তথ্য উপদেষ্টা
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার 
সর্বশেষ খবর
মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী
একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিন সংঘর্ষ চলছে
একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিন সংঘর্ষ চলছে
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি