‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৬, ১৩:০৮আপডেট : ৩০ জুন ২০২৬, ১৪:০৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে কোনও দলীয় প্রতীক বা দলীয় অংশগ্রহণ থাকছে না। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত বা এনসিপি— কেউই দল হিসেবে এতে অংশ নিচ্ছে না। আওয়ামীলীগকে কোনও ধরনের পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই।” 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ এবং ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পুনর্বাসন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার (৩০ জুন) তিনি এসব কথা বলেন।  

তথ্য উপদেষ্টা বলেন, “একসময় আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান বা মেয়র পদে দলীয় প্রতীক চালু করা হয়েছিল। এখন সেটি তুলে দেওয়া হয়েছে এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া হয়েছে।”  

‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ বা অন্য কোনও নামে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না। সরকারের এই ধরনের কোনও পুনর্বাসন পরিকল্পনা নেই।”  

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫২ আসামি কারাগারে
ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার পলিথিন জব্দ 
কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার পলিথিন জব্দ 
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি