‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ০২:১৯আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:৪৪

‘কৃত্রিম বুদ্ধিমত্তা দেখাতে পারে দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যার সমাধান। স্মার্ট চলাচল ব্যবস্থা গড়ে তুলতে এআই হতে চলেছে নিকট ভবিষ্যতের দিশারি।’ 

চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান এসব কথা জানান। নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে চারটি স্তরের কথাও তুলে ধরেন তিনি। 

সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত পৃথক দুটি সেমিনারে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগান্তকারী ভূমিকার কথা তুলে ধরেন প্রফেসর লি চিয়ান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে একই বিষয়ে আরেকটি বিশেষ সেমিনার আয়োজিত হয়। সেমিনারগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন তিনি। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এহসান আহমেদ আশরাফি। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তব্য রাখেন ড. লি চিয়ান। বিশ্ববিদ্যালয়টির অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল হক সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং নগর পরিবহন ব্যবস্থাপনায় এআই-এর প্রয়োগ বিষয়ে আলোচনা করেন। 

সেমিনারগুলোতে প্রফেসর লি চিয়ানের ব্যাখ্যায় সাধারণ এআই মডেলগুলোর ক্ষেত্রভিত্তিক পেশাদার মডেলে রূপান্তরিত হয়ে ওঠার প্রক্রিয়া উঠে আসে। 

প্রফেসর লি বলেন, “বিশেষ করে নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে চারটি প্রধান স্তরে ভাগ করে পরিচালনা করা হয়— ডেটা এনহ্যান্সমেন্ট, নলেজ গ্রাফভিত্তিক নলেজ এনহ্যান্সমেন্ট, অ্যালগরিদমিক মডেল এনহ্যান্সমেন্ট এবং মাল্টি-এজেন্ট সহযোগিতার মাধ্যমে টাস্ক এনহ্যান্সমেন্ট।” 

এসময় তিনি চীনের শাংহাইয়ের বেশ কিছু বাস্তব গবেষণা ও এর সফলতা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নাগরিক অভিযোগ বিশ্লেষণ করে দ্রুত বাস রুট সংস্কার, ‘শাংহাই পাবলিক ট্রানজিট নলেজ গ্রাফ’ ব্যবহারের মাধ্যমে নীতিমালার তথ্য প্রদান, আন্তর্জাতিক শুল্ক ও এইচএস কোড শ্রেণীকরণ এবং ডোর-টু-ডোর স্মার্ট রুট প্ল্যানিং প্রথামুক্তকরণ। এছাড়া স্বল্প-কার্বন যাতায়াত পরিকল্পনা এবং বাস রুট পরিবর্তনের ফলে যাত্রীদের প্রতিক্রিয়ার এআই সিমুলেশন প্রযুক্তি নিয়েও আলোচনা করা হয়। 

প্রফেসর লি জোর দিয়ে বলেন, “কেবল তাত্ত্বিক মডেল নয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের যৌথ প্রয়াসের মাধ্যমেই একটি শক্তিশালী ওপেন-সোর্স স্মার্ট ট্রান্সপোর্টেশন ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।” 

/এসটি/ 
সম্পর্কিত
প্রযুক্তিতে শহর বদলানোর নতুন ক্যারিয়ার ‘স্মার্ট সিটি প্ল্যানার’
ফোনের স্ক্রিন পরিষ্কারে ভুল করছেন না তো? যা এড়িয়ে চলা জরুরি
২০০ মেগাপিক্সেল রোবোটিক ক্যামেরাযুক্ত বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ আনলো অনার
সর্বশেষ খবর
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি