নতুন ভোটার হওয়ার সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৬, ১৪:১৩আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৪:১৩

আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কর্মকর্তারা আমাদের একটা চার্ট দিয়েছে যে, কোন কাজ কখন করতে হবে। ভোটার লিস্ট আমরা কোন পর্যন্ত শুরু করতে পারবো। আমরাতো ভোটার লিস্ট আইন চেঞ্জ করেছি। এটা হয়তো প্রকাশ করে নাই। কিছু কিছু হয়তো প্রকাশ করবে। এই পর্যন্ত যদি হয়, তাহলে ওই পর্যন্ত আমরা ভোটার লিস্টে যোগ দিতে পারবো এবং তারা আগামী ভোটে ভোট দিতে পারবে।

তিনি বলেন, এটা ৩০ জুন ছিল। পরে তারা বললো যে, একটু বাড়িয়ে দেন, পরে সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। এটা এমনিতেই আমরা আমাদের আলাপ-আলোচনার মধ্যে বলেছি যে, আমরা ৩১ জুলাই পর্যন্ত পারবো। এখন আমরা যদি অক্টোবরে ভোট করি তাহলে পেছনে যেতে আর অসুবিধা নাই। যারা করবে তারা বলেছে পারবে; এটা আমরা শিওর হয়েছি। তারপর পোলিং সেন্টার কতটুকু বাড়াতে হবে, সেটা একটা লিস্ট করা হয়েছে।

/এএজেড/আরকে/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে