এবার ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৫:০৪আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৫:০৪

বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে বর্তমানে ভোটার কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম চালু রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এর সঙ্গে এবার ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর এই তিন দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলতি মাসেই শুরু করতে যাচ্ছে ইসি। 

সেই লক্ষ্যে চলতি জুলাই মাসের ১৩ তারিখ থেকে ধাপে ধাপে ইসির কারিগরি টিম ও ব্যবস্থাপনা টিম এই তিন দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাবে।

ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের সই করা ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর—এই তিন দেশের পৃথক ছয়টি সরকারি আদেশ থেকে বিষয়টি জানা যায়।

এসব সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে বাহরাইনে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ১৫ জুলাই ইসির আইডিয়া প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

সিঙ্গাপুরের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সিঙ্গাপুরে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

ফ্রান্সের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২০ তারিখে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

চিঠিগুলোতে আরও উল্লেখ করা হয়, এই তিন দেশে নিবন্ধন কার্যক্রম চালু করতে এই ছয়টি দলের এ-সংক্রান্ত সব খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (ফেজ-২) বহন করবে। 

জানা যায়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়—মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশের তারিখ নির্ধারণ
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশের তারিখ নির্ধারণ
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেফতার
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে কোরআনের আয়াত দিয়ে বিশ্বকে কঠিন বার্তা দিলো ইরান
খামেনির শেষ বিদায়ে কোরআনের আয়াত দিয়ে বিশ্বকে কঠিন বার্তা দিলো ইরান
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই
সর্বাধিক পঠিত
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়