দেশের ইতিহাসের সেরা সংসদ গড়তে চাই: চিফ হুইপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৬, ১৭:১৬আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৭:১৬

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, “বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন।”

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু) উদ্যোগে আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে তিনি এসব কথা বলেন।

এদিন অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহ: সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন। ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন।

চিফ হুইপ ব্রিফিংয়ে সংসদের স্থায়ী কমিটিগুলোর মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী ভূমিকা ও কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, “সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং কমিটিগুলোর কার্যক্রমে সম্পৃক্ততা অপরিহার্য।”

ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
উচ্চ ও নিম্ন আদালতে প্রয়োজন অনুযায়ী বিচারপতি-বিচারক নিয়োগ দেবে সরকার
পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ 
মানবতাবিরোধী অপরাধ: শুধু প্রকৃত অপরাধীদের বিচার করবে সরকার
সর্বশেষ খবর
দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রিমান্ডে যুবলীগের দুই নেতাকর্মী
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রিমান্ডে যুবলীগের দুই নেতাকর্মী
শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসর: ক্লান্তি কাটিয়ে কারা পাবে শেষ আটের টিকিট?
শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসর: ক্লান্তি কাটিয়ে কারা পাবে শেষ আটের টিকিট?
ঘরের ভেতরেও চোখে সানগ্লাস, ম্যাক্রোঁকে নিয়ে নেটিজেনদের নানা জল্পনা
ঘরের ভেতরেও চোখে সানগ্লাস, ম্যাক্রোঁকে নিয়ে নেটিজেনদের নানা জল্পনা
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ