পাকিস্তানে নারীদের তৈরি পণ্য রফতানিতে সহযোগিতা চাইলেন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৬, ২১:২৭আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২১:২৭

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন জানান, বৈঠকে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

আলোচনাকালে মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।” 

বাংলাদেশের নারীদের হাতে তৈরি পণ্য যেন পাকিস্তানে বাধাহীনভাবে রফতানি করা যায়, সেই বিষয়ে পাকিস্তানের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়েও পাকিস্তানকে আহ্বান জানান তিনি। 

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য আগের বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।” আগামীতে এই বাণিজ্য আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।  

তিনি বলেন, “পাকিস্তানে বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে ১০ হাজার টন পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা রয়েছে।” বাংলাদেশ যেন এই সুযোগ কাজে লাগায়, সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 

হাইকমিশনার আরও জানান, সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গেছেন। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের একটি দল অ্যাকাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে। আগামীতে এই ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এসময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। জবাবে পাকিস্তানের হাইকমিশনার স্কলারশিপ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। 

আগামী ১২ ও ১৩ জুলাই পাকিস্তানের ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি দেশের অংশগ্রহণে ‘নবম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন উইমেন’ অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য পাকিস্তানের হাইকমিশনার মন্ত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানান। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
ফ্যাট বেশি, তবু কেন এত স্বাস্থ্যকর অ্যাভোকাডো
ফ্যাট বেশি, তবু কেন এত স্বাস্থ্যকর অ্যাভোকাডো
দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?
দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?
এই ৪ রাজ্যে যেতে ভারতীয়দেরও কেন বিশেষ অনুমতি লাগে
এই ৪ রাজ্যে যেতে ভারতীয়দেরও কেন বিশেষ অনুমতি লাগে
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ