শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৬, ২৩:১৫আপডেট : ১০ জুলাই ২০২৬, ২৩:১৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও ধরনের ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বক্তব্য প্রচার বা প্রকাশ না করতে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনও পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনও বক্তব্য সরাসরি বা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সহযোগিতা করবেন।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
শেখ হাসিনা দেশে ফিরবে শুধু ফাঁসি কার্যকর হওয়ার জন্য: নাহিদ ইসলাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
সর্বশেষ খবর
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
কূটনৈতিক বলয় শক্তশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
কূটনৈতিক বলয় শক্তশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
ভোট গণনায় এদিক-ওদিকের চেষ্টা করলে সেই হাত থাকবে না: সারজিস আলম
ভোট গণনায় এদিক-ওদিকের চেষ্টা করলে সেই হাত থাকবে না: সারজিস আলম
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন