সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুলাই ২০২৬, ১৮:৫৫আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৮:৫৫

রাজধানীতে দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ধানমন্ডি ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই স্পিকারের  দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন সস্পন্ন হয়।

রবিবার (১২ জুলাই) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্যহ দলের শীর্ষ নেতারা। এছাড়া অন্যান্য রাজনৈতিক নেতারাও শরিক হন।

এর আগে জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। এতে অংশ নেন আত্মীয়স্বজন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্থানীয় মানুষ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, রবিবার ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশকিছু দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
মরা নদীতে একজনকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেলো ৫ শিশু
মরা নদীতে একজনকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেলো ৫ শিশু
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?