বরিশালে প্রধানমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেতাকর্মীরা

মাদারীপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১০:৪০আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১২:২০

বৃষ্টি উপেক্ষা করেই বরিশালে কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে  বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে পৌঁছান তিনি। 

এসময় তিনি পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি নারিকেল, পেয়ারা ও আমড়া গাছের চারা রোপন করেন। এরপর প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা ওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রধানমন্ত্রী একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেন তারা।

সড়কে বিএনপির নেতাকর্মীরা

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬টার পর সড়কপথে তিনি গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বড়িশালের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা পাচ্চর গোলচক্কর এলাকায়  মহাসড়কের পাশে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সকাল সাড়ে ৬টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেকনসভাপতি শাওন চৌধুরী বলেন, ‘এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।’

প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধান মন্ত্রী আমাদের এলাকার উপর দিয়ে বরিশাল যাবেন।আমরা তাকে দেখার জন্য এখানে এসেছি। অনেক নেতাকর্মী এখানে তাকে দেখার জন্য এসে।

শিবচর উপজেলা  বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান  বলেন, ‘আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু দিয়ে মাদারীপুরে হয়ে বরিশাল  যাবেন—এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। ভোর থেকে আমাদের শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় নেতাকে দেখার জন্য।

/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
শহীদ সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার