ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এই ডিজেল আমদানি করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল জানান, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের এই প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকালে তা শেষ হয়।

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

আমদানিকৃত এই জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান-পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে বিতরণ করা হয়।

উল্লেখ্য, পাইপলাইনের বাংলাদেশ অংশটি ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে পৌঁছেছে। সূত্র: বাসস

/আইএএম/
সম্পর্কিত
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
সর্বশেষ খবর
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের