কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ জুলাই ২০২৬, ১০:৫৫আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৩:০৩

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি সব ভবন এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মঙ্গলবার জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তা কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের রাজধানী দোহায় গেছেন।

/এসও/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা