খুদে শিক্ষার্থীদের আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী

বালা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৪:৫৯আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:১৯

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের নানা আবদার পূরণ করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নিতে দেশের ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে তারা। এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তোলা এবং গাছের চারা রোপণের অনুরোধ জানায়।

একটি স্টলে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আবদার করলে তিনি বলেন, ‘কোনও অসুবিধা নেই।’ এরপর তিনি নিজেই স্টলের ভেতরে গিয়ে শিশুদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

আরেকটি স্টলে শিক্ষার্থীরা একটি টবে গাছের চারা রোপণ করে দেওয়ার অনুরোধ জানায়। তারা জানায়, সেই গাছটি তারা স্কুল প্রাঙ্গণে স্মৃতিচিহ্ন হিসেবে লাগাবে। প্রধানমন্ত্রী তাদের অনুরোধে সাড়া দিয়ে নিজ হাতে টবে গাছের চারা রোপণ করেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই একটি করে গাছ লাগাবে। গাছের পরিচর্যা করবে। ঠিক আছে?’ জবাবে শিক্ষার্থীরা সমস্বরে বলে, ‘জি স্যার।’

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
সর্বশেষ খবর
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ব্রুকের ব্যাটে ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা