২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৬, ২০:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২০:৪৯

গত ৭ জুন শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন বুধবার (১৫ জুলাই) শেষ হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে, বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবস ধরে এবং ৩১৬ জন সংসদ সদস্য এতে অংশ নেন। এর মধ্যে সরকারি দল থেকে অংশ নিয়েছেন ২০০ জন এবং বিরোধী দল থেকে অংশ নিয়েছেন ৯১ জন। বুধবার (১৫ জুলাই) সংসদ সচিবালয় এসব তথ্য জানায়।  

সংসদ সচিবালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। 

অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধির আওতায় ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনা করা হয়। কার্যপ্রণালি-বিধির ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে। 

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অপরদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 

এই অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১8টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি একবার পুনর্গঠন করা হয়েছে। 

এটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। গত ৭ জুন শুরু হওয়া এই অধিবেশন ১৫ জুলাই সমাপ্ত হয়। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দায়বদ্ধ: প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজার পুলিশ নিয়োগের কথা বললেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জেনডায়ার ৩০০০ বছর পুরনো স্বর্ণের দুল নিয়ে কেন তোলপাড়
জেনডায়ার ৩০০০ বছর পুরনো স্বর্ণের দুল নিয়ে কেন তোলপাড়
বিশ্বব্যাংকের কালো তালিকায় বেক্সিমকো কম্পিউটারস 
বিশ্বব্যাংকের কালো তালিকায় বেক্সিমকো কম্পিউটারস 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
পবিত্র আখেরি চাহার সোম্বা কবে, জানালো ইসলামিক ফাউন্ডেশন
পবিত্র আখেরি চাহার সোম্বা কবে, জানালো ইসলামিক ফাউন্ডেশন
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী