আমাদের বোয়িং ও এয়ারবাস—দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৬, ১৯:৫৪আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৯:৫৪

বাংলাদেশের পর্যটন খাত ও বেসামরিক বিমান চলাচলকে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার তাগিদ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। গত ১৭ বছরের শাসনের পর অর্থনীতিকে ভালো অবস্থায় নিতে যেমন মিতব্যয়িতা অবলম্বন করতে হবে, তেমনি প্রয়োজনীয় জিনিসও কিনতে হবে। তাই বাংলাদেশের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার—দুটিই কেনা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আটক সাংবাদিকদের মুক্তির বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়, তারা উত্তর দেবে। সেটা আমার উত্তর দেওয়ার কথা নয়। এই বিচার কার্যক্রম কোন পর্যায়ে আছে, সেটাও আমি এখন পরিষ্কার নই।’

বিএনপি সরকারের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ‘তবে আমি এতটুকু বলতে পারি, গত ১৭ বছরে আপনারা যারা সাংবাদিক আছেন, সাগর-রুনিসহ বহু সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। বিভিন্নভাবে বহু মানুষকে দেশ ছাড়তে হয়েছে। বিএনপি অবশ্যই চায় না, এসব ঘটনার পুনরাবৃত্তি হোক।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চায়, যে দল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সেই দল কখনও সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা কিংবা লেখার স্বাধীনতা হরণ করুক—এটা আমরা চাই না। তবে বিষয়টি আইনগত, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মার্চ-এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে শাহজালালের থার্ড টার্মিনাল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
আসাদুজ্জামান-ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট
গুম-হত্যার অভিযোগআসাদুজ্জামান-ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
জাহাজডুবির চার দিন পরও নিখোঁজ ১২৯, বাড়ছে স্বজনদের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা