শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সঙ্গে কাজ করছে সরকার: মাহদী আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুলাই ২০২৬, ১৯:০৬আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৯:০৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে এরই মধ্যে ১০টি দেশের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়ের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাত্র ১৫০ দিনের মধ্যেই বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার নিশ্চিত করবে। বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে কোনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী জড়িত থাকলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, চট্টগ্রামের বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় টিকা, ত্রাণ ও অনুদানসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ফায়দা লোটার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে আন্দোলনে অংশ নেওয়া ভুয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সরকার অভিভাবকসুলভ আচরণ করবে বলে জানান।

স্বাস্থ্য খাতের বিষয়ে মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের সংকট মোকাবিলায় শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য সারা দেশে দুই হাজার আধুনিক মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। জুলাইয়ের শহিদ ও আহতদের আত্মত্যাগকে ধারণ করে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।

মাহদী আমিন জানান, ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কমাতে ৪০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গত পাঁচ মাসে সরকার যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমকে/এম/
সম্পর্কিত
বর্তমানে দেশে সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে: মাহদী আমিন
প্রবাসী কার্ডে মিলবে যে ১০ সুবিধা
বিমানের বহরে যুক্ত হচ্ছে বোয়িং-এয়ারবাস, সীমান্তে মোতায়েন অ্যান্টি-ড্রোন
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান
বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার
বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার
সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত
সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত
টেকনাফে অপহরণের শিকার শিশু, ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি
টেকনাফে অপহরণের শিকার শিশু, ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন