ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘সিকিউরিটি চেকআপ’ ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ২১:১০ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২১:১০

ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুর্বল হলে, অপরিচিত কোনও ডিভাইসে লগইন করা থাকলে কিংবা নিরাপত্তা সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ থাকলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এসব সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য ফেসবুকে রয়েছে ‘সিকিউরিটি চেকআপ’সুবিধা। এর মাধ্যমে পাসওয়ার্ডের নিরাপত্তা, অপরিচিত ডিভাইস থেকে লগইন এবং লগইন অ্যালার্টের মতো বিষয়গুলো পর্যালোচনা করা যায়। নিয়মিত এই সেটিংস পরীক্ষা করার মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করা সম্ভব।

চেকআপে যা যা পরীক্ষা করবেন

সিকিউরিটি চেকআপের মাধ্যমে প্রথমেই দেখে নেওয়া উচিত, ফেসবুক অ্যাকাউন্ট কোথায় কোথায় লগইন করা রয়েছে। পুরোনো ফোন, অন্য কারও কম্পিউটার কিংবা অপরিচিত কোনও ডিভাইসে অ্যাকাউন্ট চালু থাকলে সেখান থেকে লগআউট করাই নিরাপদ। কোনও ডিভাইস বা অবস্থান থেকে নিজের অজান্তে লগইন করা হয়েছে কি না, সেটিও পরীক্ষা করতে হবে।

এছাড়াও, সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার না করে লোওয়ার ও আপার কেসের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নের সমন্বয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা উচিত। পাশাপাশি অন্য কোনও ওয়েবসাইট বা অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করার পরামর্শ দেয় মেটা। অপরিচিত ডিভাইস বা ব্রাউজার থেকে কেউ লগইনের চেষ্টা করলে নোটিফিকেশন বা ইমেইলের মাধ্যমে সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থাও চালু রাখা ভালো।

যেভাবে চালু করবেন সিকিউরিটি চেকআপ

ফেসবুকের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করতে প্রথমে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে প্রাইভেসি চেকাপ অপশনে যেতে হবে। সেখানে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর বিভাগে প্রবেশ করলে পাসওয়ার্ড ও লগইন অ্যালার্টের মতো নিরাপত্তাসংক্রান্ত সেটিংস পর্যালোচনা করা যাবে। কিছু অ্যাকাউন্টে সরাসরি সিকিউরিটি চেকাপ অপশনও দেখা যেতে পারে। মেনুর অবস্থান বা নাম অ্যাকাউন্ট ও ডিভাইসভেদে কিছুটা আলাদা হতে পারে।

টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন

শুধু শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলেই অ্যাকাউন্ট পুরোপুরি নিরাপদ থাকে না। তাই ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’বা দ্বি-স্তরীয় যাচাইকরণ ব্যবস্থা চালু রাখা গুরুত্বপূর্ণ। এতে নতুন বা অপরিচিত ডিভাইস থেকে লগইনের সময় পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত কোড বা যাচাইকরণ প্রয়োজন হয়। সুবিধাটি চালু করতে ফেসবুকের সেটিংসে গিয়ে অ্যাকাউন্টস সেন্টার থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বিভাগে প্রবেশ করতে হবে। এরপর টু-ফ্যাক্টর অথেন্টিকেশন নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে।

পাশাপাশি ফেসবুকের নামে আসা সন্দেহজনক ইমেইল বা বার্তার লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনও বার্তায় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে দ্রুত লগইন করতে বললেও আগে লিংকের ঠিকানা যাচাই করা উচিত। নিয়মিত নিরাপত্তা সেটিংস পরীক্ষা এবং অপরিচিত লগইন সম্পর্কে সতর্ক থাকলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে যাওয়ার ঝুঁকি কমানো যায়।

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
এআইয়ের পরামর্শে ওষুধ খেয়ে প্রকৌশলীর মৃত্যু, মামলা করলো পরিবার
১৮-এর কম বয়সীদের চ্যাটবট ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করলো নিউ ইয়র্ক
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে, বিধিমালা জারি
ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে, বিধিমালা জারি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন