মন্ত্রিসভার রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুলাই ২০২৬, ১৮:৪১আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৯:৪৫

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনও সদস্য প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না, তাহলে প্রয়োজনে দফতর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেবেন। তবে এটি সরকারের ১৮০ দিন পূর্তির পর হবে, নাকি আরও পরে—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় কোনও রদবদলের পরিকল্পনা রয়েছে কিনা। জবাবে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা গঠন করেছেন। আলোচনার সূত্রে তার যে ধারণা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী যদি কখনো মনে করেন, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তাহলে তার দফতর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হলে তিনি তা করবেন।

তিনি বলেন, দিন শেষে জনগণের কল্যাণ নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। সিদ্ধান্ত আরও ভালো করার সুযোগ থাকলে তিনি অবশ্যই তা নেবেন। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে আমার এমনটাই মনে হয়েছে।

তবে এ ধরনের পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির পরই হবে, নাকি আরও কিছু সময় লাগবে—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

/এসও/এম/এমওএফ/   
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সর্বশেষ খবর
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার