জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৬, ১৯:২৭ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৯:২৮

শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুযায়ী প্রফেসর ড. মাহবুব উল্লাহকে তার যোগদানের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হলো। 

জাতীয় অধ্যাপক পদে থাকাকালীন তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী নির্ধারিত বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাপ্রাপ্ত হবেন। তবে  তিনি এই পদে অধিষ্ঠিত থাকাকালীন অন্য কোনও বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত হতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়। 

শর্তে আরও বলা হয়, জাতীয় অধ্যাপক হিসেবে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি তার পছন্দমতো কোনও গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণামূলক কাজ করতে পারবেন। তবে সংশ্লিষ্ট গবেষণা ক্ষেত্র সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত রাখতে হবে। 

প্রতি বছর তাকে তার কাজের অগ্রগতির একটি বার্ষিক প্রতিবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, যা পরবর্তীতে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করেছেন সিনিয়র সহকারী সচিব নাসিমা খন্দকার।  

/এমকে/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
নভেম্বরে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি
এবার সেই শিক্ষকের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ‘জাল চিঠি’
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!