মঙ্গলবার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৬, ২০:০৯ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২০:০৯

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বঙ্গভবনে প্রথম অফিস করবেন। তবে তিনি বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করলেও স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই জানিয়েছেন তিনি বঙ্গভবনে অফিস করবেন এবং স্পিকারের বাসভবনে থাকবেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকাল থেকে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

পদত্যাগের দুই দিন পর রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও ই-পার্লামেন্ট চালুতে সহযোগিতা দেবে ইউএনডিপি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর, ২০২৬)
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি প্রতিবেদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি প্রতিবেদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
টিআইবির প্রতিবেদন অসত্য ও বিভ্রান্তিমূলক: জামায়াত সেক্রেটারি
টিআইবির প্রতিবেদন অসত্য ও বিভ্রান্তিমূলক: জামায়াত সেক্রেটারি
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড