বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৬, ২৩:১৫আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২৩:১৫

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। 

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশ অ্যাভিয়েশন অগ্রযাত্রায় একটি নতুন যুগে প্রবেশ করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা আধুনিক বিমানবন্দর অবকাঠামো গড়ে তুলছি, যাত্রীসেবার মান উন্নত করছি এবং বহির্বিশ্বের সঙ্গে আকাশপথে বাংলাদেশের যোগাযোগ সম্প্রসারণে করছি।” 

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরে সংযুক্ত করবে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক এয়ারলাইনস, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।” 

বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, “৪৬ বছর ধরে সৌদিয়া বাংলাদেশে বিদেশি এয়ারলাইনস হিসেবে গর্বের সঙ্গে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লাখ লাখ যাত্রীকে সংযুক্ত করেছে, শ্রমিকদের আন্তর্জাতিক যাতায়াত সহজ করেছে এবং হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রা নিশ্চিত করেছে। এভাবে সৌদিয়া শুধু একটি এয়ারলাইনস হিসেবেই নয়, বরং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।” 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি,  সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে অ্যাভিয়েশন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
সর্বশেষ খবর
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
দুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
শরীরে গরম খুন্তির ছ্যাঁকাদুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন