কতজন পাচ্ছেন কৃষক কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ১৯:১৫আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৯:১৫

কৃষক কার্ডের পাইলট কার্যক্রমের আওতায় দেশের ৫০৩টি উপজেলার ৫০৩টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ২৬ জুলাই পর্যন্ত ৬ লাখ ৭২ হাজার কৃষকের তথ্য সংগ্রহ হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি আরও জানান ,এর আগে প্রি-পাইলটিং পর্যায়ে আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১টি কৃষি ব্লকের ২০ হাজার ৮৩২ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষক কার্ড চালুর কর্মপরিকল্পনা ও পলিসি গাইডলাইনের খসড়াও প্রস্তুত হয়েছে।

উপদেষ্টা বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির আওতায় কৃষি মন্ত্রণালয় তিন কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্য ছিল ২৫ লাখ চারা; ২৩ জুলাই পর্যন্ত ২২ লাখ ৫৬ হাজার ৭৪৫টি গাছ লাগানো হয়েছে।

তিনি বলেন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন সহায়তায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ৪৫৪ দশমিক ৮১ কিলোমিটার এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ২০ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করেছে। সব মিলিয়ে কাজ হয়েছে ৪৭৪ দশমিক ৮১ কিলোমিটার।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
তারেক রহমানের নেতৃত্বে আমরা পদ্মা ব্যারেজ তৈরির পথে এগিয়ে যাচ্ছি: পানিসম্পদমন্ত্রী 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত