পহেলা বৈশাখ উদযাপন করবে না সম্মিলিত সাংস্কৃতিক জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ২১:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২২:১৫

নববর্ষ পুলিশের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নববর্ষ বরণের কোনও অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠান শুরুই হয় বিকেল সাড়ে ৪টার দিকে। শুধু আমাদের অনুষ্ঠান না। সব অনুষ্ঠানই বিকেল ৪টা থেকে ৫টার দিকে শুরু হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে বিকেল ৫টার মধ্যে। তাহলে কী করে অনুষ্ঠান করব? এতো গরমে অনুষ্ঠান আগেও শুরু করা সম্ভব না। তাই আমার সিদ্ধান্ত নিয়েছি এবার কোনও অনুষ্ঠান করব না।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবছর রাজধানীর রবীন্দ্র সরেবরে নববর্ষের অনুষ্ঠান করে। এবারও সেখানে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু পুলিশ নিরাপত্তার স্বার্থে এ বছর রাজধানীর সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়ায় তারা শেষ মুহূর্তে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: তবুও দেদারসে বিক্রি হচ্ছে ভুভুজেলা!

এর আগে বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রমনা বটমূলে সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার আগেই যেন সবাই ঘরে ফিরে যান। এ জন্য আমরা কিছু বিধি-নিষেধ আরোপ করেছি।’

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, টিএসসি, রমনা ও সোহরাওয়ার্দী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

রমনা-শাহবাগ এলাকায় কোনও যানবহন চলবে না জানিয়ে তিনি বলেন, ‘এসব এলাকায় মানুষ পায়ে হেঁটে ঘুরবেন।
আমরা দেখেছি সারাদেশের মানুষ এ দিন ঘর থেকে বের হয়ে আসেন। বিদেশিরাও এদিন আনন্দ ভাগাভাগি করতে বাইরে বের হয়ে আসেন।’

অনেকে বিধি নিষেধের সমালোচনা করছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা আরও বেশি উৎসব করতে চাইবে এটাই স্বাভাবিক। এটা আমাদের সবার উৎসব। কিন্তু নিরাপত্তার দিকটিও আমাদের বিবেচনায় রাখতে হবে। যাতে সবাই নববর্ষ উৎযাপন করতে পারেন আমরা সে ব্যবস্থা করেছি।’

গোলাম কুদ্দুস বলেন, ‘আমরা রাত সাড়ে ৭টা পর্যন্ত সময় চেয়েছিলাম। কিন্তু ডিএমপি আমাদের ৫টার পর আর কোনও সময় দেবে না। তাই বাধ্য হয়ে অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। এই মুহূর্তে আমরা অন্য কোথাও ইনডোরে এই অনুষ্ঠান উদযাপন করার মতো জায়গা পাচ্ছি না। তাই বাতিল করতে বাধ্য হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই প্রথম আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। এর আগে এমন ঘটনা ঘটেনি। হয়তো পুলিশের কাছে কোনও তথ্য রয়েছে তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে, যা আমরা জানি না।’

তিনি বলেন, ‘আমরা আইন অমান্য করতে পারি না, আবার জীবনেরও ঝুঁকি নিতে পারি না। তাই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। তবে আমাদের জোটের অন্যান্য সংগঠনের এলাকাভিত্তিক অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন: আলোচনার শীর্ষে পান্তা-ইলিশ, ভুভুজেলা ও বিকেল ৫টার বাধ্যবাধকতা

/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি