এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৭:৫৮আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:০০

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে চার সদস্যের কমিটি গঠন করেছে সাংবিধানিক সংস্থাটি। 

রবিবার (২ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার লক্ষ্যে আবেদনের সঙ্গে সংযুক্ত ও দাখিল করা প্রমাণক নিরীক্ষা করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হলো।

কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। এছাড়া সদস্য হিসাবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

এছাড়া চিঠিতে কমিটির কার্যক্রম পরিধি হিসেবে বলা হয়েছে–  

১. চাহিত পরিবর্তনের ধরন কেমন হয় তার শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রমাণক হিসেবে কী কী দলিল প্রয়োজন তার তালিকা প্রস্তুত করতে হবে।

২. ‘ঘ’ ক্যাটাগরি হতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করে নিষ্পত্তিকৃত এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ করা।

৩. দ্রুত নিষ্পত্তি করার জন্য করণীয় বিষয়ে সুপারিশ দেওয়া।

৪. আবেদন ইলেকট্রনিকলি অ্যাকশন নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে কোনও ধরনের মডিফিকেশন প্রয়োজন, সে বিষয়ে মতামত প্রদান।

৫. এনআইডি লক-আনলক এবং রোলব্যাকের জাস্টিফিকেশন বিষয়ে সুপারিশ প্রদান।

উল্লেখ্য, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও