আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৮:১৫আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৮:৫৩

দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনও ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, “উগ্রবাদ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।” 

পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি পুলিশের একটি নরমাল প্র্যাকটিস। টহল বা ডিউটির সময় কেউ যেন আন-অ্যাটেন্ডেড না থাকে—তার জন্য নিয়মিতই সতর্ক করা হয়। একে অন্যভাবে নেওয়ার কোনও কারণ নেই।” 

নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও ধরনের অপতৎপরতার সুযোগ নেই জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “তারা মাঝে মধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুকি মারা ছাড়া মাঠে কোনও প্রভাব ফেলার সামর্থ্য রাখে না।” তিনি বলেন, “এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে উল্লেখ করেন।

/জেইউ/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
সংসদ সদস্যকে গ্রেফতারে স্পিকারের অনুমতি কখন প্রয়োজন
সংসদ সদস্যকে গ্রেফতারে স্পিকারের অনুমতি কখন প্রয়োজন
আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনআইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে