হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী মিতু। অনুষ্ঠানের ফাঁকে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অবস্থার খোঁজ নেন। চিকিৎসা ঠিক মতো হচ্ছে কী না জানতে চান। মিতু প্রধানমন্ত্রীকে তার অবস্থার কথা জানান। সরকার প্রধানকে কাছে পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিতুকে কাছে ডেকে নেন। তার সঙ্গে কথা বলেন। জুলাইয়ে তার ত্যাগের জন্য সম্মান জানান। তার খোঁজ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মিতু।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

অহেতুক ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরি করলে স্বৈরাচারের পুনরুত্থান হবে: প্রধানমন্ত্রী 







