কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ সেবায়েতদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ আগস্ট ২০২৬, ১৭:২৮আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৭:২৮

কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি।

সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ স্থানীয় সংসদ সদস্যরা।

এর আগে সকালে “জাতীয় মৎস্য পক্ষ-২০২৬” উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

পরে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় এ সুবিধা পাবেন।

চলতি অর্থবছরে মাসিক সম্মানী প্রদানের জন্য সারাদেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা নির্বাচন করা হয়েছে।

/এসও/এম/
সম্পর্কিত
র‍্যাবের পোশাক প‌রে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা লুট, মাস্টারমাইন্ড এখনও পলাতক: ডি‌বি
শিক্ষকরা আজ থেকে পাচ্ছেন বকেয়ার অর্থ, ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ   
ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরাও রেহাই পাননি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
‘চুরি করতে’ ভবনে ওঠার চেষ্টা, কার্নিশ থেকে পড়ে মৃত্যু
‘চুরি করতে’ ভবনে ওঠার চেষ্টা, কার্নিশ থেকে পড়ে মৃত্যু
৫ বছর তালেবান শাসনে কতটা পাল্টেছে আফগানিস্তান
৫ বছর তালেবান শাসনে কতটা পাল্টেছে আফগানিস্তান
কলকাতায় ইতিহাসের পথে, বাংলাদেশিদের জন্য একদিনের ভ্রমণ
কলকাতায় ইতিহাসের পথে, বাংলাদেশিদের জন্য একদিনের ভ্রমণ
মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ আহত
মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ আহত
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার