রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৬, ১১:৩০আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:১৫

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে তিনটি মনোনয়নপত্র জমা হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। তাদের এই মনোনয়নপত্র আজ রবিবার (১৬ আগস্ট) যাচাই-বাছাই করছে ইসি। এরই প্রেক্ষিতে ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে এ ঘোষণা করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আজ ১২টার দিকে বিএনপির মনোনীতপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করবে ইসি।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসি। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে। 

/এএজে/আইএএম/
সম্পর্কিত
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে ঘিরে যত প্রত্যাশা
রাষ্ট্রপতি পদে ইসিতে অলি আহমদের মনোনয়নপত্র দুটি কেন
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
সর্বশেষ খবর
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড, তবুও ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড, তবুও ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা
ডায়েট মানেই বিস্বাদ খাবার? রান্নার এই ৫ কৌশলে স্বাদও থাকবে, স্বাস্থ্যও
ডায়েট মানেই বিস্বাদ খাবার? রান্নার এই ৫ কৌশলে স্বাদও থাকবে, স্বাস্থ্যও
জ্বালানি নিরাপত্তার নতুন কৌশল: আমদানি-নির্ভরতা থেকে বহুমুখী প্রস্তুতি
জ্বালানি নিরাপত্তার নতুন কৌশল: আমদানি-নির্ভরতা থেকে বহুমুখী প্রস্তুতি
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী